🏛️ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গভঃ রেজিঃ নং S-15518/2026
📞 ঢাকা: ০১৭৮৮৮৪৯৬৬৬ 📞 চট্টগ্রাম: ০১৮১৯৮৩৩৭৩২ ✉️ bnskfoundation@gmail.com
ভাড়াটিয়া কল্যাণ S-15518

দি সোসাইটিস রেজিষ্ট্রেশন এ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত

ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন

VARATIYA KOLLAN FOUNDATION | গভঃ রেজিঃ নং S-15518/2026

সংঘ স্মারক ও নিবন্ধন তথ্য

ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন পরিচিতি

ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন (VARATIYA KOLLAN FOUNDATION) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং দি সোসাইটিস রেজিষ্ট্রেশন এ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত (রেজিঃ নং S-15518/2026) একটি অলাভজনক, অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। কার্যক্রম এলাকা: এই ফাউন্ডেশন মানবতার কল্যাণে আপাততঃ বাংলাদেশের জনগণের স্বার্থে বাংলাদেশের যে কোন স্থানে নিয়োজিত থাকবে এবং পরবর্তীতে প্রয়োজনে ও নিবন্ধীকরণ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ইহার কার্য-পরিধি সমগ্র পৃথিবীব্যাপী সম্প্রসারণ করা যাবে।

নিবন্ধন ও কার্যালয় বিবরণ (সংঘ স্মারক ধারা ক-গ)

  • ক) ফাউন্ডেশনের নাম: ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন (VARATIYA KOLLAN FOUNDATION)
  • গভঃ রেজিঃ নং: S-15518/2026 (ইস্যু নং: 639962, তারিখ: ২৯/১০/২০২৬)
  • খ) রেজিস্টার্ড অফিস: বাড়ী- ৯, রোড- ১, ব্লক-এ, ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
  • প্রধান কার্যালয়: ৪২/১, সেগুন বাগিচা (৪র্থ তলা), ঢাকা-১০০০
  • চট্টগ্রাম কার্যালয়: শফি ম্যানসন (২য় তলা), পোর্ট কানেক্টিং রোড, বড়পুল, হালিশহর, চট্টগ্রাম।

যৌথ অঙ্গীকারনামা (Undertaking)

  • ১. অলাভজনক ও জনকল্যাণমূলক উদ্দেশ্য: কোনো প্রকার ব্যক্তিগত অতি-মুনাফা বা অবৈধ লাভজনক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ব্যবহৃত হবে না।
  • ২. রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা না থাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান, প্রচলিত আইন এবং রাষ্ট্রীয় নিরাপত্তার পরিপন্থী কোনো কাজ পরিচালনা করা হবে না।
  • ৩. স্বচ্ছতা ও জবাবদিহিতা: সকল আর্থিক লেনদেন এবং কার্যক্রমের পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হবে।
  • ৪. আইন মেনে চলা: দেশের প্রচলিত সকল আইন, বিধি-বিধান এবং নীতিমালার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকা হবে।