🏛️ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গভঃ রেজিঃ নং S-15518/2026
📞 ঢাকা: ০১৭৮৮৮৪৯৬৬৬ 📞 চট্টগ্রাম: ০১৮১৯৮৩৩৭৩২ ✉️ bnskfoundation@gmail.com
ভাড়াটিয়া কল্যাণ S-15518

দি সোসাইটিস রেজিষ্ট্রেশন এ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত

ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন

VARATIYA KOLLAN FOUNDATION | গভঃ রেজিঃ নং S-15518/2026

সংঘ স্মারক ধারা ঘ

ফাউন্ডেশনের লক্ষ্য (Our Goal)

এই ফাউন্ডেশনের লক্ষ্য হলো বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণে ভাড়াটিয়াদের শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য ও পরিবেশগত নিরাপত্তা (Non traditional security) এবং তথ্য-প্রযুক্তির ব্যবহার সর্বত্র করণের মাধ্যমে যুব কর্মসংস্থান সৃষ্টি করে কাঙ্খিত সোনার বাংলা গঠনের নিরলস প্রচেষ্টা। সাম্প্রতিককালে ভবনে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ইত্যাদি নানা ধরনের মনুষ্য সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালা তাঁর প্রত্যেক ভাড়াটেকে ছাদের ও মূল গেটের (দরজা) চাবি শর্তসাপেক্ষে দেবেন।