🏛️ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গভঃ রেজিঃ নং S-15518/2026
📞 ঢাকা: ০১৭৮৮৮৪৯৬৬৬ 📞 চট্টগ্রাম: ০১৮১৯৮৩৩৭৩২ ✉️ bnskfoundation@gmail.com
ভাড়াটিয়া কল্যাণ S-15518

দি সোসাইটিস রেজিষ্ট্রেশন এ্যাক্ট, ১৮৬০-এর অধীনে নিবন্ধিত

ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন

VARATIYA KOLLAN FOUNDATION | গভঃ রেজিঃ নং S-15518/2026

সংঘ স্মারক ধারা ঘ ও ঙ

ফাউন্ডেশনের উদ্দেশ্য (Objectives)

নির্যাতিত ভাড়াটিয়াদের লিখিত অভিযোগ গ্রহণ করে অভিযোগপত্রের কপিসহ সংস্থার প্যাডে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ভাড়া নিয়ন্ত্রক, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার দপ্তরে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদনপত্র প্রেরণ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন এর সাহায্য চেয়ে আবেদনপত্র প্রেরণ। নির্যাতিত ভাড়াটিয়াদের আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে স্বেচ্ছাসেবী আইনজীবীদের নিয়ে একটি 'লিগ্যাল সেল' গঠন করা।

উদ্দেশ্য বাস্তবায়নের ১৪টি মূল ধারা:

০১। শিক্ষা ও গবেষণা কার্যক্রম

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে সাহিত্য, কলা ও বিজ্ঞান শিক্ষার কার্যক্রম গ্রহণ করা।

০২। ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ

অবহেলিত দারিদ্র্য পীড়িত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ করা।

০৩। ভাড়াটিয়াদের কর্মদক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানবগোষ্ঠীকে উন্নত পদ্ধতিতে শিক্ষামূলক কার্যক্রম গ্রহণের মাধ্যমে ভাড়াটিয়াদের কর্মদক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া/গ্রহণ।

০৪। জনহিতকর ও দাতব্য কার্যক্রম

দরিদ্র মানুষের মধ্যে যে কোন জনহিতকর বা দাতব্য কার্যক্রম পরিচালনা করা।

০৫। জনসচেতনতা ও হিতকর কর্মসূচি

জনসাধারণকে ও দরিদ্র জনগোষ্ঠীকে মানব সমাজে উপযোগিতামূলক/তাদের হিতকর কার্যক্রম সম্পর্কে অবহিত করা।

০৬। পাঠাগার ও পাঠকক্ষ প্রতিষ্ঠা

সাধারণ মানুষের (অশিক্ষিত ও অর্ধশিক্ষিত) মধ্যে পাঠাগার/পাঠকক্ষ প্রতিষ্ঠা করে পাঠাভ্যাস গড়ে তোলার ব্যাপারে সচেতন করা।

০৭। লোকগীতি ও পুরাতন পান্ডুলিপি সংরক্ষণ

দুষ্প্রাপ্য/পুরাতন পান্ডুলিপি দেশের মধ্যে হারিয়ে যাওয়া লোকগীতিসহ পুঁথি সংগ্রহ করে তা প্রকাশ করা।

০৮। শিল্পকলা ও চিত্রকর্ম প্রদর্শনী

প্রদর্শনশালা/জাদুঘর/ভ্রাম্যমাণ জাদুঘরের মাধ্যমে শিল্পকলা/চিত্রকর্ম প্রদর্শিত করা।

০৯। ভাস্কর্য ও চিত্রকর্ম সংগ্রহ

ভাস্কর্য/চিত্রকর্ম সংগ্রহ ও ভ্রাম্যমাণ জাদুঘরের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করা।

১০। চারুকলা শিক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চারুকলা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ব্যবস্থা গ্রহণ করা।

১১। সাহিত্য বিষয়ক কার্যক্রম প্রচার

মানুষের মধ্যে জনসাধারণের ভিতর সাহিত্য বিষয়ক কার্যক্রম প্রচার করা।

১২। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন গবেষণা

প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে প্রচার বা শিক্ষামূলক গবেষণা কার্যক্রম গ্রহণ।

১৩। যান্ত্রিক ও বৈজ্ঞানিক নকশা সংরক্ষণ

যান্ত্রিক ও বৈজ্ঞানিক নকশা সংগ্রহ ও সংরক্ষণ করে উহার উপকারিতা সম্পর্কে প্রচার চালানো।

১৪। ধর্মীয় শিক্ষা ও বিনামূল্যে বই বিতরণ

ইসলামিক শিক্ষার মান উৎকর্ষ সাধনের নিমিত্তে মসজিদ/মাদ্রাসা প্রতিষ্ঠা করে ভাড়াটিয়া, গরীব আলেম ও ওলামাদের মধ্যে বিনামূল্যে বই সরবরাহ করা।