ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন - এর নিয়মকানুন ও বিধিমালা (গঠনতন্ত্র)
ধারা ১: সংজ্ঞাসমূহ ও নিরাপত্তা বিধান
ক) “ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন” বলতে “ভাড়াটিয়া কল্যাণ ফাউন্ডেশন” কর্তৃক পরিচালিত সংস্থাকে বুঝাবে। খ) “বিধিমালা” বলতে ফাউন্ডেশনের বিধিমালা ও প্রবিধানসমূহকে বুঝাবে। গ) “সাধারণ পরিষদ”, ঘ) “উপদেষ্টা পরিষদ” ও ঙ) “সদস্য” বলতে যে কোন শ্রেণীভুক্ত সদস্যকে বুঝাবে। সাম্প্রতিককালে ভবনে অগ্নিকাণ্ড, ভূমিকম্প ইত্যাদি দুর্যোগের কারণে নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালা তাঁর প্রত্যেক ভাড়াটেকে ছাদের ও মূল গেটের (দরজা) চাবি শর্তসাপেক্ষে দেবেন। নির্যাতিত ভাড়াটিয়াদের আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে স্বেচ্ছাসেবী আইনজীবীদের নিয়ে একটি “লিগ্যাল সেল” গঠন করা হবে।
ধারা ২ ও ৩: সদস্য পদ ও সদস্যদের শ্রেণীবিভাগ
- ১। প্রতিষ্ঠাতা সদস্য: যাহারা প্রাথমিকভাবে ফাউন্ডেশনটি স্থাপনে উদ্যোগ গ্রহণ করিয়াছেন। তাহাদের ভোটাধিকার থাকিবে।
- ২। আজীবন সদস্য: যে ব্যক্তি সর্বনিম্ন ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ফাউন্ডেশনে দান করবেন তিনি আজীবন সম্মানিত সদস্য হিসেবে গণ্য হবেন।
- ৩। সাধারণ সদস্য: এককালীন ১,০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে সাধারণ সদস্য হবেন এবং কমিটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচিত হতে পারবেন।
- ৪। দাতা সদস্য: সর্বনিম্ন ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা বা সমপরিমাণ সম্পদ ফাউন্ডেশনে দান করলে দাতা সদস্য হিসেবে গণ্য হবেন।
ধারা ৪, ৫ ও ৬: শাখাসমূহ, সদস্য হওয়ার নিয়মাবলী ও সদস্যপদ বাতিল
কার্যনির্বাহী পরিষদের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশের বিভিন্ন স্থানে (বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন) শাখা অফিস খোলা যাবে এবং প্রয়োজনে দেশের বাহিরে শাখা স্থাপন করা হবে। নির্দিষ্ট আবেদনপত্রের মাধ্যমে নির্ধারিত চাঁদা প্রদান ও সভাপতির অনুমোদনক্রমে সদস্যপদ লাভ করা যাবে। গঠনতন্ত্র বিরোধী কাজ, পরপর ৩টি মাসিক সভায় অনুপস্থিতি অথবা রাষ্ট্রবিরোধী কাজে জড়িত হলে দুই-তৃতীয়াংশ সদস্যের সিদ্ধান্তে সদস্যপদ বাতিল হবে।
ধারা ৭, ৮ ও ৯: সাংগঠনিক কাঠামো ও কার্যনির্বাহী পরিষদ গঠন
ফাউন্ডেশন পরিচালনার জন্য ৩টি পরিষদ থাকবে: ১) সাধারণ পরিষদ (৫/৭ জন), ২) কার্যনির্বাহী পরিষদ (সর্বনিম্ন ৭ জন, সর্বোচ্চ ২০ জন; ১ম কমিটি ৮ জন: সভাপতি ১, সহ-সভাপতি ১, সাধারণ সম্পাদক ১, কোষাধ্যক্ষ ১, নির্বাহী সদস্য ৪), এবং ৩) উপদেষ্টা পরিষদ (সর্বাধিক ৭/৫ সদস্য বিশিষ্ট)। নির্বাচিত কমিটির মেয়াদকাল ১ বছর।
ধারা ১০ ও ১১: কর্মকর্তাদের ক্ষমতা এবং সভার কোরাম
সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক (সাংবিধানিক প্রধান ও সচিবালয় তদারককারী) এবং কোষাধ্যক্ষের দায়িত্ব সুনির্দিষ্ট। কার্যনির্বাহী পর্ষদের সভা বৎসরে কমপক্ষে ১২টি, সাধারণ পর্ষদের সভা কমপক্ষে ৪টি এবং বার্ষিক সাধারণ সভা প্রতি বৎসর ১টি (১৪ দিন পূর্বে নোটিশে) অনুষ্ঠিত হবে। দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে কোরাম পূর্ণ হবে।
ধারা ১২, ১৪ ও ১৫: অর্থনৈতিক ব্যবস্থাপনা, ব্যাংক হিসাব ও নিরীক্ষা
সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই তিনজনের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হবে। ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার কম হলে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের স্বাক্ষরে উত্তোলন করা যাবে; এর বেশি হলে নির্বাহী পর্ষদের রেজ্যুলেশন লাগবে। ১লা জানুয়ারী হতে ৩১ ডিসেম্বর অর্থ বছর ধরা হবে।
ধারা ১৬, ১৭, ১৯, ২১ ও ২২: নির্বাচন, সংশোধন, অনাস্থা, ক্ষতিপূরণ ও গোপনীয়তা
দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে ও রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অনুমতিক্রমে গঠনতন্ত্র সংশোধন করা যাবে। প্রতিষ্ঠানের অবসায়নের ক্ষেত্রে তিন-পঞ্চমাংশ সদস্যদের ভোটে সম-উদ্দেশ্যে গঠিত অন্য কোন সমিতিতে সম্পদ হস্তান্তর করা হবে (আয়কর অধ্যাদেশ ডি-১৫ মোতাবেক)।